০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : ০৫:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৭২ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। যথাযথ মর্যাদায় দিনটি পালনে ক্ষিরতল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) বাটিকামাড়ী শ্রী শ্রী কালি মন্দির থেকে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে কালি মন্দির হয়ে ক্ষিরতলার প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে নিমগাছী দূর্গা মন্দিরে গিয়ে শেষ করে।

এসময় ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী, কালি মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো, সেক্রেটারী বাবলু চন্দ্র মাহাতো, সাবেক সভাপতি ক্ষিতিস চন্দ্র মাহাতো, সাবেক সেক্রেটারী কার্তীক চন্দ্র মাহাতো, সহকারী উপ পরিদর্শক (পুলিশ) সুশান্ত মাহাতো ,মলিন চন্দ্র মাহাতো, ইউনিয়ন পরিষদের সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো সহ পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ কাজীমুদ্দীন কাজী তার বক্তব্যে বলেন, ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো বলে, জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন থেকেই জন্মাষ্টমী পালিত হয়ে আসছে।

এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Update Time : ০৫:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫