১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লামা–চকরিয়া সড়কের পাশে সওজের জায়গায় অনুমতিহীন নির্মাণকাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আজিজুল হাকিম
  • Update Time : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

লামা–চকরিয়া আঞ্চলিক সড়কের মিরিন্জা হতে লামা অভিমুখে আসার পথে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাভুক্ত জায়গায় একটি নির্মাণকাজ চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে উক্ত নির্মাণকাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সওজের জায়গায় এভাবে নির্মাণকাজ পরিচালিত হলে সড়কের নিরাপত্তা ও যান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসীর দাবি, সরকারি সড়ক সংলগ্ন জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন থাকা বাধ্যতামূলক। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না—তা তদন্ত করে দেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

লামা–চকরিয়া সড়কের পাশে সওজের জায়গায় অনুমতিহীন নির্মাণকাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Update Time : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬