০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ফাঁসিয়াখালীতে বন বিভাগের অভিযান, গর্জন কাঠসহ ডাম্পার জব্দ

রিপোর্টার আজিজুল হাকিম তুহিন
  • Update Time : ০৪:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গর্জন কাঠসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল হাসানের নেতৃত্বে বনকর্মীদের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল থেকে গর্জন কাঠ কেটে পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাতেই বিশেষ তৎপরতা শুরু করেন বনকর্মীরা। একপর্যায়ে সন্দেহজনক একটি ডাম্পার ট্রাকের গতিবিধি নজরে আসে। পরে কৌশলে ট্রাকটির পথরোধ করা হলে সেটিতে বিপুল পরিমাণ কাঠ পাওয়া যায়।

বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে কাঠসহ ডাম্পারটি জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (শিক্ষানবিস) ও রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ কাঠ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বন বিভাগ জানিয়েছে, জব্দ করা কাঠ ও ডাম্পারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হবে। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচার ঠেকাতে রাতের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

গভীর রাতে ফাঁসিয়াখালীতে বন বিভাগের অভিযান, গর্জন কাঠসহ ডাম্পার জব্দ

Update Time : ০৪:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬