০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে ৩০০ বস্তা সার জব্দ করেছে থানা পুলিশ।

মো ওমর খান সানি
  • Update Time : ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৭২ Time View

কিশোরগঞ্জের তাড়াইলে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২০ আগষ্ট)
দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি এক্সেল ভেঙ্গে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জনগণ প্রশাসনকে খবর দিলে থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এসময় চালককে পাওয়া যায় নাই।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, সারবোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও কৃষি উপসহকারীগণ গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা ওসি সাব্বির রহমান বলেন, টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে জনগণ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়। চালককে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

তাড়াইলে ৩০০ বস্তা সার জব্দ করেছে থানা পুলিশ।

Update Time : ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫