০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর গণসংযোগ

Reporter Name
  • Update Time : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৯০ Time View

২১ আগষ্ট সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. অধ্যাপক আব্দুস সামাদ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সোনাখারা ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, স্কুল, কলেজ, মাদ্রাসা, দোকান, বে-সরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন, ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. অধ্যাপক আব্দুস সামাদ মতবিনিময় কালে বলেন, আগামি সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। বিজয়ী হলে সত্যিকার অর্থে উন্নয়ন করতে চাই। এই আসনে সড়ক উন্নয়ন, মাদক ও অনলাইন প্রতারণা বন্ধসহ জনকল্যাণে কাজ করতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন এবং সকলকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়।

গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখার আমীর জনাব আলী মূর্তজা, প্রার্থীর ভাই আবদুল গফুর, ধামাইনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি জামির উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক :উদয় নাথ সরকার, মজনু আকন্দ, আব্দুস সবুর, রংকি সরকার, রাম কুমার মাহাতো, সুকান্ত রায়, শাহিদা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা জামায়াতের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর গণসংযোগ

Update Time : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫