১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম
  • Update Time : ১০:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মোঃ রবিউল ইসলাম ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে রবিউলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ আগস্ট ২০২৫ বিয়ের প্রলোভন দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে নিজ বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন থাকার পর বিয়ের কাগজপত্র চাইলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় ২১ আগস্ট ২০২৬ কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে ২৪ আগস্ট রাত ১টা ১৫ মিনিটে বারবাজার পুলিশ ক্যাম্পের একটি দল লুছিয়া গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ১০:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬