ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ইউএনও অরূপ রতন সিংহের বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা

Shurov miah
  • প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 21

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম। বিদায়ী সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
পদোন্নতিজনিত কারণে দোয়ারাবাজার উপজেলা থেকে বিদায় নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত এ নাগরিক সংবর্ধনার মধ্য দিয়ে তাঁর কর্মকালীন দায়িত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানে তাঁর আগামী কর্মজীবনের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
সৌরভ মিয়া

সৌরভ মিয়া

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

দোয়ারাবাজারে ইউএনও অরূপ রতন সিংহের বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬