চাটমোহর উপজেলার সম্মানিত ভূমি মালিকগণের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ।
- প্রকাশের সময় : ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 26

দীর্ঘ এক বছরের ভোগান্তির অবসান—চাটমোহরের ২৯টি মৌজায় নামজারি (মিউটেশন) কার্যক্রম স্বাভাবিক হচ্ছে!
চাটমোহর উপজেলার সম্মানিত ভূমি মালিকগণের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ।
জেএল (JL) নম্বর সংক্রান্ত জটিলতার কারণে বিগত প্রায় এক বছর ধরে উপজেলার ২৯টি মৌজায় নামজারি (মিউটেশন) কার্যক্রমসহ জমি কেনাবেচা বন্ধ ছিল। ফলে এসব মৌজার অসংখ্য মানুষকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছেন কর্মকর্তাগণ। সমস্যাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকায় কেন্দ্রীয় ভূমি ব্যবস্থাপনা সিস্টেমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত নিয়মিত যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন এবং ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ!তাদের ধারাবাহিক প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে।
এডিসি (রেভিনিউ) স্যারের অনুমোদনের মাধ্যমে চাটমোহরের এই ২৯টি মৌজার জেএল নম্বর সংশোধন সম্পন্ন হয়েছে।
এর ফলে এখন থেকে এসব মৌজায় পুনরায় নামজারি (মিউটেশন) কার্যক্রম পরিচালনা করা যাবে।
চাটমোহরবাসীর দোরগোড়ায় আধুনিক ও সর্বোচ্চ ভূমি সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। Uno Chatmoharদীর্ঘ এক বছরের ভোগান্তির অবসান—চাটমোহরের ২৯টি মৌজায় নামজারি (মিউটেশন) কার্যক্রম স্বাভাবিক হচ্ছে!

























