ঝালকাঠি থেকে লালমনিরহাটে বদলি ও স্ট্যান্ড রিলিজ তথ্য অফিসের জাকির হোসেন
- প্রকাশের সময় : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 28

মোঃশফিউল আলম রাশেদ। ঝালকাঠী জেলা প্রতিনিধি ২৪নভেম্বর২৬ মঙ্গলবার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনকে লালমনিরহাট জেলা তথ্য অফিসে বদলি করা হয়েছে। একই আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২১ নভেম্বর জারি হওয়া ওই আদেশে বদলি ও পদায়নের পেছনে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে আলোচনা রয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে স্থানীয় মহলে বেশ আলোচনা-সমালোচনাও চলছিল।
সম্প্রতি রাজাপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার বিষয়ে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সে সময় তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘জয়বাংলা বলাতেই টিসি দিতে হবে, এ নিয়ম কোথায় লেখা আছে? জয় বাংলা তো বাঙালির জাতিসত্তার স্লোগান। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়।’
যদিও আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিকপ্রয়োজনের কথা বলাহয়েছে,তবেফেসবুকে তারদেওয়া মন্তব্য কিংবাকর্মকাণ্ডের সঙ্গে এই বদলির কোনো যোগসূত্র রয়েছে কি না—সে বিষয়ে অফিস আদেশে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
বদলির বিষয়টি নিশ্চিত করে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন,জাকিরকে বদলি করা হয়েছে, তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়াহয়েছে তা তার জানা নেই।























