ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Md Haidul Nabi
  • প্রকাশের সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 20

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
​দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদুর রহমান জাহিদ।
​সমাবেশে বক্তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
হায়দুল নবী

হায়দুল নবী

উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬