নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
- Update Time : ০৭:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৪ Time View

নওগাঁর নিয়ামতপুরে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণি ভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০ টি ফুটবল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয় সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে। শিক্ষার্থী ও নারীদের প্রাপ্ত সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সামাজিক উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থ হতে বাইসাইকেল, সেলাই মেশিন ও বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। # ১৮ আগস্ট ২০২৬ ইং





















