১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী , দিনাজপুর প্রতিনিধি)
  • Update Time : ০৯:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

(মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী , দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার কাঁটাবাড়ী গ্রামে মোঃ আব্দুর রহমান লটারীর বই তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা নিয়ে পলাতক। ফুলবাড়ী থানায় গত ১৬/০৪/২০২৬ইং তারিখে পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মোঃ তোজাম্মেল হক চৌধুরীর পুত্র মোঃ দবিরুল ইসলাম চৌধুরীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়। মোঃ আব্দুর রহমান (৪৫) পিতা মৃত আব্দুল কুদ্দুস; মোঃ নিরব ইসলাম (২৬) পিতা: মোঃ আব্দুর রহমান সহ ৪জনকে বাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ্য করেন, গত ১৫/০৪/২০২৬ইং তারিখ সন্ধ্যা ৭টায় পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডোর কাঁটাবাড়ী গ্রামে মোঃ আব্দুর রহমান লটারীর নামে সেখানে প্রায় শতাধিক ব্যক্তিকে সম্পৃক্ত করেন। অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে লটারির আয়োজন করে প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে যথাক্রমে ৫০০, ২০০ ও ৩০০ টাকা নেওয়া হতো। এতে অভিযোগকারীসহ বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোট প্রায় ৪৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী দাবি করেন, টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময় টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে ১ ও ২ নম্বর অভিযুক্তরা পাওনা টাকা না দিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পাওনা টাকার বিষয়ে জানতে অভিযোগকারী ও অন্যান্য ব্যবসায়ীরা অভিযুক্তদের বাড়িতে গেলে মোছাঃ নাছরিন বেগম তাদের বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গত ১৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাটাবাড়ী এলাকায় গিয়ে টাকা ফেরতের বিষয়ে কথা বলার সময়ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া পরবর্তীতে মোঃ রবিউল ইসলাম সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোঃ নিরব ইসলাম ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন ধরনের টালবাহানা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : ০৯:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬