ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বেকার যুব ও যুব নারীদের ১৪ দিনের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন:

Shawon Akbar Shanto
  • প্রকাশের সময় : ০৫:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 12

বেকার যুবক ও যুব নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উপজেলা পর্যায়ে ২০২৬-২০২৭ অর্থবছরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মোংলা উপজেলার কানাইনগর গ্রামের সেন্ট যাকোব চাচের হলরুম কার্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ দিনব্যাপী এ কোর্সে ব্লক-বাটিক, বিউটিফিকেশন ও ক্ষুদ্র উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র রায়, উপজেলা সহকারী ( ভূমি) কমিশনার আশীষ কুমার দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন:,
“সরকার যুব সমাজকে বেকার রাখতে চায় না। আপনারা এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ান। প্রশিক্ষণ শেষে যারা ভালো করবে তাদেরকে যুব ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র রায়। তিনি বলেন:
“যুব উন্নয়ন অধিদপ্তর সারা বছরই বিভিন্ন বিষয়ে ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা যারা এখানে এসেছেন তারা মনোযোগ দিয়ে কাজ শিখুন। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে যা দিয়ে আপনারা সহজে ব্যাংক লোন পাবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আশীষ কুমার দাস বলেন:
“যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগ খুবই সময়োপযোগী। বেকারত্বই সমাজের সবচেয়ে বড় সমস্যা। আপনারা যদি এই ১৪ দিনের প্রশিক্ষণ থেকে কিছু শিখে ছোট পরিসরে হলেও ব্যবসা শুরু করেন, তাহলে একদিন বড় উদ্যোক্তা হতে পারবেন।

আমাদের সরকার জমি নিয়ে যেসব সেবা দেয় সেগুলো অনলাইনে সহজ হয়ে গেছে। আপনারা যারা উদ্যোক্তা হবেন, জমি-জমা বা ট্রেড লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের অফিসে আসবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

মনে রাখবেন, পরিশ্রম আর সততার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাওন আকবার শান্ত

শাওন আকবার শান্ত

উপজেলা প্রতিনিধি, মোংলা, বাগেরহাট

মোংলায় বেকার যুব ও যুব নারীদের ১৪ দিনের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন:

প্রকাশের সময় : ০৫:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬