০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ সমাবেশ

​শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এবং জনজীবনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে খুলনায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​শুক্রবার বিকেল চারটায় নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও কলেজ পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে সমবেত হন হাজারো নেতাকর্মী। পরে শিববাড়ি মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। পতিত আওয়ামী লীগসহ সব অপশক্তির যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি রাজপথে সর্বদা সোচ্চার রয়েছে।”
​প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রস্তুত রয়েছে। সব চক্রান্তের জাল ছিন্ন করে রাজপথেই প্রতিটি ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।”
​খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন:
​খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ
​মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি
​মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব
​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুনতাসীর আল মামুন, আহমেদ সিরাজী রুবেল, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান জিয়াসহ নগর, থানা, ওয়ার্ড ও কলেজ পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
​সমাবেশ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিতে যেকোনো ধরনের চক্রান্ত ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ সমাবেশ

Update Time : ০২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬