শিরোনামঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানা কম্পাউন্ডে উন্মুক্ত নিলামে দুই হাজার ৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার বিক্রি
- প্রকাশের সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 14

সিরাজগঞ্জের কাজিপুর থানা কম্পাউন্ডে উন্মুক্ত নিলামে দুই হাজার ৫০০ কেজি গ্রানুলার ইউরিয়া সার বিক্রি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত নিলামে সারগুলো সর্বোচ্চ ৭৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয় বলে জানিয়েছেন কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।
গত ৭ নভেম্বর চরাঞ্চল থেকে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ এসব সার জব্দ করেছিল এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছিল।
নিলামে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Tag :



























