১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা
- Update Time : ০৭:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২২ Time View

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বাঁশদহা ইউনিয়ন শাখার আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ডা. ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জনাব শহীদ হাসান কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী।কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার প্রয়োজনীয় উন্নয়ন, বিশেষ করে রাস্তা ও অন্যান্য অবকাঠামোর সংস্কার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”এই সময় বাঁশদহা ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা অবকাঠামো উন্নয়নের জন্য এমপি সাহেবের কাছে দাবি করা হয়েছে।তিনি দ্রুত সবার ভেতরে এইগুলো উন্নয়ন করার জন্য আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বাঁশদহা ইউনিয়নের আমির, সেক্রেটারি, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক, ইউনিয়ন তারবিয়াত বিভাগের সভাপতি এবং ইউনিয়ন টিম সদস্যবৃন্দ সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল সংবর্ধনার মুহূর্তে নেতাকর্মী ও সমর্থকদের আনন্দে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। বক্তারা মাদকমুক্ত, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, উৎসবমুখর ও প্রাণবন্ত।



















