০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালী পৌর বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান: দ্বিতীয় দিনেও চলল লাল দাগের ওপর বুলডোজার

মোঃ সোহেল রানা মধুখালী প্রতিনিধি
  • Update Time : ০২:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২৫ Time View

ফরিদপুরের মধুখালী পৌর বাজারের সরকারি জমি দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো পরিচালিত হয়েছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান। উপজেলা প্রশাসন ও ভূমিসেবীদের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বাজারের পেঁয়াজ বাজার থেকে শুরু করে মরিচ বাজার পর্যন্ত বিস্তৃত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
​অভিযানে মূল পরিচালনা ও দিকনির্দেশনা দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানটি সরাসরি উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক রওশন জাহান।
​অভিযান পরিচালনাকালে স্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বাজার পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই এবং ক্রীড়া সম্পাদক ইমামুল বিশ্বাস ইমাম-সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
​অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পৌর বাজারকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের চলাচলের উপযোগী করতেই এই জমি পুনরুদ্ধার কার্যক্রম চালু করা হয়েছে। সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালী পৌর বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান: দ্বিতীয় দিনেও চলল লাল দাগের ওপর বুলডোজার

Update Time : ০২:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬