সড়ক দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবায় দক্ষতা বাড়াতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ
- Update Time : ০৯:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

।৬ অক্টোবর ২০২৬ ইং
Post-Crash Response Training-এর ৭ম ব্যাচ অনুষ্ঠিত।
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত ও কার্যকর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের জন্য “Training for Medical Assistants BLS on Post-Crash Response” শীর্ষক প্রশিক্ষণের ৭ম ব্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার Technical Training Centre (TTC)-তে আয়োজিত এ প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার পর আহত ব্যক্তির প্রাথমিক মূল্যায়ন, দুর্ঘটনাস্থলের নিরাপত্তা, Airway, Breathing and Circulation (ABC), CPR, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, শক ব্যবস্থাপনা, ট্রমা কেয়ার, অক্সিজেন প্রয়োগ, রোগী স্থিতিশীলকরণ এবং নিরাপদে হাসপাতালে স্থানান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দুর্ঘটনা-পরবর্তী জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আহত রোগীকে নিরাপদভাবে পরবর্তী চিকিৎসার জন্য স্থানান্তরের দক্ষতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণটির Service Provider হিসেবে mPower–Ad-din Bondstein JV, Bangladesh Road Safety Project (BRSP)-এর আওতায় কার্যক্রমটি পরিচালনা করছে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত ও মানসম্মত জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



















