০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রাকিব,সাধারণ সম্পাদক লিপন

Reporter Name
  • Update Time : ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৬০ Time View

ডেক্স রিপোর্ট
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবিবা) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “পঞ্চগড় জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি”-র নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মনিরুজ্জামান লিপন দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে এ কমিটির নাম ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির উপদেষ্টা এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়।
সংগঠন নিয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপন বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তা সঠিক পথে বিকশিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ কেবল সংগঠনের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করব আমরা। এ পথচলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত সভাপতি রাকিব হোসেন বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে স্বনির্ভর ও সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে শিক্ষক উপদেষ্টা বরুণ চন্দ্র রায় বলেন, “পুঁথিগত বিদ্যার বাইরেও জ্ঞানের পরিধি বাড়াতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ দৃঢ় করতে জেলাভিত্তিক সংগঠনগুলো অনন্য ভূমিকা রাখে। সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

পঞ্চগড় জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রাকিব,সাধারণ সম্পাদক লিপন

Update Time : ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬