নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নিরব ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন।
- Update Time : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৪ Time View

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে আজ ০১/১০/২০২৬ রোজ বৃহস্পতিবার নিরব ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। একদরে বিক্রির প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের চাহিদা মেটাতে বদ্ধ পরিকর।
প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে নিয়ামতপুর হাইস্কুল গেট সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে প্রতিষ্ঠানের মার্কেটে আজ বিকেলে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় নিয়ামতপুর বাজারের বণিক সমিতির নেতা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের ব্যক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিরব ফ্যাশনের স্বত্বাধিকারী শাহজামান বুধু বলেন,” নিরব ফ্যাশন হাউজ ” আধুনিক পোশাকের এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
এখানে বিভিন্ন ব্রান্ডের পোশাক শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি এবং পাঞ্জাবি বিক্রয় করা হচ্ছে।
গ্রাহকের যাতে প্রতারিত না হয় এ কারনে একদরেই পোশাক বিক্রি করা হবে।
তিনি নিয়ামতপুরের সকলকে তার নতুন প্রতিষ্ঠান নিরব ফ্যাশনে এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।















