কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- Update Time : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আজ বিকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সভাপতিত্বে উদ্বোধন করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:আতিকুর রহমান মুজাহিদ সংসদ সদস্য -২ কুড়িগ্রাম, ফজলে রাব্বি পুলিশ সুপার, সোহেল হোসাইন কায়কোবাদ জেলা পরিষদ প্রশাসক ও সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপি,মোস্তাফিজুর রহমান মোস্তফা আহবায়ক জেলা বিএনপি, হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহবায়ক।
সঞ্চালনায় দায়িত্বে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।
উদ্বোধনী দিনের খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৮-৭ গোলে নাগেশ্বরী উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় থাকায় খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। এই টুর্নামেন্টে ৯ উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভাসহ ১০ টি দল অংশ নিচ্ছে।
খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকে।৷ #















