০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান বিতরণ

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৩৪ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করতে ভিক্ষুকদের মাঝে ছাগল ও মুদি দোকান বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৪ জন ভিক্ষুককে ৩টি করে ছাগল এবং ২ জনকে মালামালসহ মুদির দোকান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল বাড়ী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আলাদিপুর ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ইউএনও আহমেদ হাছান বলেন, “ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি সরকারের একটি মহৎ উদ্যোগ। আমরা ফুলবাড়ীর প্রকৃত অসহায় ভিক্ষুকদের খুঁজে বের করে তাদের হাতে এ সহায়তা তুলে দিয়েছি। আশা করছি ছাগল লালন-পালন ও দোকান পরিচালনার মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন এবং ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানজনক জীবনযাপন করবেন।”

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান বিতরণ

Update Time : ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬