ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ গ্রেপ্তার
- Update Time : ১০:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৬ Time View

খুলনার ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি, খালিশপুর পলিটেকনিক কলেজের সাবেক ভিপি ও ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে। এ ঘটনায় ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানায়, শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ১৮/০৯/২০২৬ ইং তারিখ উল্লেখিত আসামী (অজ্ঞাতনামা) ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামে জনৈক মোঃ হারুন অর রশিদের বাগান বাড়ির গোয়ালঘরের ভিতের উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সমবেত হয়। উক্ত সময়ে তারা পূর্বপরিকল্পিতভাবে বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শপথ গ্রহণ করে। এ ঘটনায় ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের ইব্রাহিম আকুঞ্জির ছেলে আব্দুর রব আকুঞ্জি বাদী হয়ে ২১/০৯/২০২৬ ইং তারিখ ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। সেই মামলায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে।



















