মিরপুরে অভিনব প্রতারণা: টাকার ঘ্রাণে রিকশাচালক অজ্ঞান, ছিনতাই হলো একমাত্র সম্বল!
- Update Time : ০৮:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় অভিনব এক প্রতারণার শিকার হয়েছেন এক বয়স্ক রিকশাচালক। ৫০ টাকার একটি নোটের মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে তার একমাত্র উপার্জনের সম্বল রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি মিরপুর ১২ নম্বরের একটি আবাসিক এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি ওই বয়স্ক চালকের কাছে এসে একটি ৫০ টাকার নোট দিয়ে ভাঙতি চান। সরল বিশ্বাসে চালক নোটটি হাতে নিয়ে নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই নোটে আগে থেকেই কোনো শক্তিশালী চেতনানাশক বা রাসায়নিক পদার্থ মেশানো ছিল।
প্রায় ১৫ মিনিট পর চালকের হুঁশ ফিরলেও ততক্ষণে সবকিছু শেষ। সিসি ক্যামেরা ও সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী পরিবেষ্টিত ওই আবাসিক এলাকায় চোখের পলকে রিকশা নিয়ে চম্পট দেয় প্রতারক দল। ব্যস্ত এলাকায় এমন নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিনেদুপুরে এ ধরনের চাঞ্চল্যকর ঘটনায় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সতর্কবার্তা:
প্রতারকরা প্রতিনিয়ত নিত্যনতুন ও বিপজ্জনক ফাঁদ পাতছে। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় ধরনের সর্বনাশ। আপনার আশপাশের বয়স্ক রিকশাচালক, পরিচিতজন ও সাধারণ মানুষকে এই নতুন প্রতারণা সম্পর্কে আজই সতর্ক করুন। অপরিচিত কেউ কিছু দিলে বা টাকার ভাঙতি চাইলে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।
#মিরপুর #ছিনতাই #রিকশাচালক #অপরাধ #বাংলাদেশ #News #Dhaka #Mirpur



















