শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
- Update Time : ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

যশোরের কেশবপুরে নানা বাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে পুুকুরে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো- যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর
গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে
সুমাইয়া খাতুন (৫)। নিহত নয়ন ও সুমাইয়া সম্পর্কে সৎ ভাই বোন। নয়নের বাবা
আক্তার হোসেন ও সুমাইয়ার মা জাহানপুর গ্রামের মৌসুমী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার তারা বাবা-মায়ের সঙ্গে কেশবপুর উপজেলার
সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে।
সোমবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সকলের অগোচরে স্থানীয় একটি বিলে শাপলা ফুল
তুলতে যাওয়ার পথে ইছার উদ্দিন সানার পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তারা
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাদের বাবা-মাসহ স্বজনরা বিভিন্ন স্থানে
খোঁজাখুঁজি এক পর্যায়ে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা
বাবু। শিশু দুটির মৃত্যুর কারনে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আছে। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন বলেন, নানার বাড়িতে বেড়াতে
এসে শাপলা ফুল তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন
অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়।




















