মোংলায় চিলা ইউনিয়ন পরিষদে নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ
- Update Time : ১১:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৪০ Time View

মঙ্গলবার (৬ অক্টোবর) মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন ১৪৪ জন ভাতাভোগীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।
ভাতার নতুন বই পেয়ে উপকারভোগীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও আনন্দ।
তারা জানান, সরকারি ভাতার আওতায় আসায় তাদের দৈনন্দিন জীবনে কিছুটা আর্থিক সহায়তা হবে।
চিলা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে যোগ্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের নতুন করে এই ভাতার আওতায় আনা হয়েছে। ভাতার নতুন বই প্রাপ্তরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ শেষে ব্যাংক এশিয়ার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
সামাজিক নিরাপত্তার আওতায় প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সমাজসেবার কর্মকর্তা মোঃ আবুল বাশার হাওলাদার ও মোঃ আব্বাস হোসেন, চিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুর রহমান, চিলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজল খাঁন, জয়মনি ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য এবং ব্যাংক এশিয়ার এজেন্ট বিকাশ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।#



















