১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করলে ওসি এক ঘণ্টাও থাকতে পারবে না।

মোঃ মাসুম মিয়া স্টাফ রিপোর্টার।
  • Update Time : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৩৬ Time View

আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোঃ জালাল উদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জালাল উদ্দিন বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নতুন ওসি মানস বড়ুয়াকে উদ্দেশ করে জালাল
উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আঁতাত করবেন, এমন হলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।’
মতলব উত্তরকে মাদকমুক্ত করতে পুলিশকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কৃষি প্রসঙ্গে জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের সেচ সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন কৃষিজমিতে কৃষকেরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লাও বক্তব্য দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলব উত্তরে আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করলে ওসি এক ঘণ্টাও থাকতে পারবে না।

Update Time : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬