৬২ নং উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ৬২ নং উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন হাওলাদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক ওসমান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রাজা মিয়া হাওলাদার, গোলাম মোস্তফা হাওলাদার, মোঃ নয়া মিয়া হাওলাদার, বিএনপি নেতা ফোরকান মৃধা, মুছা আকন, আনোয়ার শিকদার, মোঃ এস এম নাসির মাহমুদ, এ বি এম আবদুল্লাহ, মোঃ শাহিন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি মোঃ মামুন হাওলাদার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও কমিটির সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।



















