দোয়ারাবাজারে ‘সাধারণ আলেম সমাজের দোয়ারাবাজার উপজেলা শাখার কমিটি ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
- Update Time : ১০:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

দেশের সর্বস্তরের আলেম-উলামাদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য ও সংগঠিতভাবে কাজ করার লক্ষ্যে গঠিত সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’-এর দোয়ারাবাজার উপজেলা শাখার ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৮ আগস্ট বাদ আসর দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের হলরুমে কমিটি ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবিদুর রহমান খান ও রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী হারুন বিন জমশিদ। পরে ইসলামী নাশিদ পরিবেশন করেন ক্বারী শরাফত হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা মিসবাহুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা সাজিদুর রহমান মামুন, জেলা মুখপাত্র মাওলানা মুফতি আলী মর্তুজা বিন আমিন, সিনিয়র যুগ্ম সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুর রহমান হাদী, হাফেজ মাওলানা নোমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল আহাদ নোমান এবং মাওলানা মুফতি আব্দুস সালাম।
বক্তারা বলেন, দেশের সর্বস্তরের আলেম-উলামাদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য ও সংগঠিতভাবে কাজ করার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে আলেম সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
পরে সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হামিদ দোয়ারাবাজার উপজেলা শাখার ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মাওলানা আসাদ আল মামুন এবং সদস্য সচিব হিসেবে মাওলানা সাইফুর রহমান শামীমের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল গাফফার রায়হান, যুগ্ম আহ্বায়ক হিসেবে নাজমুল ইসলাম গৌছ, সাঈদ আহমদ হামিদী, বুরহান আহমদ খান, জিয়াউর রহমান ও সাইফুল আলম; সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তোফায়েল আহমদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে সালমান আহমেদ আমিনী, আব্দুস সালাম দুলাল, আল আমিন, গোলাম রাব্বানী মামুন ও মাহমুদূর রহমান আমিন দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে হেলাল হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান, রুহুল আমিন সাদী, জুবায়ের বিন আরিফ, হারুনুর রশিদ ও মামুন বিন মোস্তফার নাম ঘোষণা করা হয়।
মুখপাত্র হিসেবে মাওলানা আবিদুর রহমান খান এবং সহ-মুখপাত্র হিসেবে রেজাউল করিম, শরাফত হোসাইন, হাবিবুর রহমান ও জুবায়ের আশরাফ দায়িত্ব পেয়েছেন।
অর্থ সম্পাদক জাবেদ আবেদিন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে আতাউর রহমান মাহমুদ, মুহি উদ্দিন মেহের ও হোসাইন আহমদ দায়িত্ব পেয়েছেন।
দফতর ও প্রচার সম্পাদক হিসেবে আব্দুর রহিম নোমান এবং সহ-দফতর ও প্রচার সম্পাদক হিসেবে জুবায়ের আহমদ, সিদ্দিকুর রহমান, তোফায়েল আহমদ ও মোজাহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সংগঠক হিসেবে শোয়াইব আহমদ উসামা, আশরাফুল ইসলাম আতিক, জামিল আহমদ ও মনর হোসাইনসহ আরও অনেকে কমিটিতে স্থান পেয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ আলেম সমাজের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।



















