১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

জাকির উল্লাহ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৩৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে জতিন চন্দ্র সর্দার (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জতিন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের মৃত বিষ্ণু সর্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জতিন চন্দ্র সর্দার নিয়মিত বাঁকাই সিংপাড়ায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে সেখানে মদ পান শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বলে স্থানীয়রা জানান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মদ পান করে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত বা রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বোন সুন্দরী রানী মাহাতো আহাজারি করে বলেন, ‘আজ হঠাৎ জানতে পারলাম, আমার ভাইয়ের লাশ পুকুরে পাওয়া গেছে।’

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

Update Time : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬