অগ্নি কাণ্ড ও যান্ত্রিক ত্রুটি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ
- Update Time : ০১:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে সবকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি (I&C) সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পরপরই কেন্দ্রটির একমাত্র সচল থাকা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটিও তাৎক্ষণিকভাবে ‘ট্রিপ’ করে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ থমকে যায়। অন্যদিকে, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে অচল অবস্থায় রয়েছে।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি সচল করতে চীনা প্রকৌশলী সংস্থা (হারবিন ইন্টারন্যাশনাল ইলেকট্রিক কর্পোরেশন)-এর তত্ত্বাবধানে দ্রুত মেরামতের কাজ চলছে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মেরামত কাজ শেষে খুব শিগগিরই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



















