চকরিয়া থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার, ০১ জন আসামি গ্রেফতার
- Update Time : ০৮:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

কক্সবাজার জেলার চকরিয়া থানার বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ সাইফুল ইসলাম বাবুইয়া (২২) নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার একটি মামলার এজাহারনামীয় আসামি সাইফুল ইসলাম বাবুইয়াকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে গ্রেফতার করে হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে ইং ২১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২০:১৫ ঘটিকার সময় চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত বসতঘরের খাটের নিচে লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও ০২ রাউন্ড পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা নং-৩১, তারিখ-২২ আগস্ট ২০২৬ খ্রিঃ, জি.আর. নং-৩৫৫, ধারা- 19A/19(f), The Arms Act, 1878 অনুযায়ী মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।























