১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০২:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১৫৩ Time View

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে রাজমিস্ত্রী সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২১)–এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কুড়ালিয়া গ্রামে স্ত্রীর বাড়ির বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ মিয়া জেলার কুল্লাগড়া ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নিহত ঝুমা আক্তার ওই গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সোহাগ স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স প্রায় দুই বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে সোহাগ ও ঝুমা তাদের শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে শিশুটির কান্নায় শ্বশুর ও আশপাশের লোকজন গিয়ে দেখেন, স্বামী-স্ত্রী আলাদা ঘরের আড়ায় ঝুলে আছেন।
সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০২:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫