১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি

জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে যশোর জেলা মৎস্যজীবী দল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন।
কর্মসূচিতে ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। আয়োজকেরা জানান, নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, হাজী আনিছুর রহমান মুকুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া বলেন, গত সাত বছর ধরে যশোর জেলার বিভিন্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি পালন করে আসছেন তারা। মৎস্যসম্পদ রক্ষা ও দেশীয় মাছের বিস্তার ঘটাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
আয়োজকেরা মনে করছেন, নদী ও জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন বাড়ানোর পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

Update Time : ০৮:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬