যশোর শার্শা উপজেলা ৫ই আগস্ট গণঅভ্যুত্থান আলোচনা সভা পুষ্প অর্পন দোয়া অনুষ্ঠান।
- Update Time : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

৫ই আগস্ট শার্শা উপজেলা শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করে উপজেলা প্রশাসনিক রাজনীতিবিদ সাধারণ জনগণ সকল ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর ৮৫/১শার্শা গণমানুষের নেতা আলহাজ্ব আজিজুর রহমান এমপি মহোদয়। আলোচনা সভার সভাপতি তো করেন ভুমি কর্মকর্তা মোঃনিয়াজ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা বিএনপি সভাপতি মোঃহাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা থানার অফিসার ইনচার্জ শামীমুল হক, জামাত ইসলামের শাশা থানা আমির তবিবুর রহমান, সহ আরো নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টার সময় বুধবার শার্শা অডিটরিয়াম হল রুমে। সমস্ত নেতাকর্মীরা ৫ই আগস্ট সকল শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। শহীদের ভেতরে দিনমজুরি ছাত্র জনতা কর্মচারীবৃন্দ সকলের রক্তের বিনিময়ে ৫ই আগস্ট আর একটি স্বাধীনতা দিবস অর্জন করে বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

















