১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

Reporter Name
  • Update Time : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১১৭ Time View

রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছেন। সময় আশংকাজনক আহত হয়েছেন গ্রাম পুলিশের ৪ সদস্য।

বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ব্র্যাক ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড় পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। আহত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা হলেন, শ্রী আনন্দ চরন দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস, মো. রায়হান আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিমলা এলাকায় সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশা চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক এরশাদ আলী মারা যায়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এ দূর্ঘটনার বিষয়ে কিছুই জানানেন না বলে জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

Update Time : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫