২নং ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান মাহমুদ দুলাল এর ইন্তেকাল।
- Update Time : ১০:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২০৪ Time View

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ -তাড়াশ) এর ৪ বারের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত আব্দুল মান্নান তালুকদার এর আস্থা ভাজন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব সুলতান মাহমুদ দুলাল আজ (৩০/৭/২০২৫) রাত ২:৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা ,পুত্র সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। পারিবারিক সুত্রে জানা যায়, সুলতান মাহমুদ দুলাল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আকঁরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতিতে যাত্রা শুরু করেন। ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করার জন্য কারাবরণ করেন এবং ২০২৩ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন।
সুলতান মাহমুদ দুলাল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রায়গঞ্জ উপজেলার সমন্বয়ক, সিরাজগঞ্জ -৩ এর মনোনয়ন প্রত্যাশী জনাব রকিবুল করিম পাপ্পু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস , আবুল কালাম, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী, শাহ আলম মন্ডল সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাযা বাদ যোহর আকঁরা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজ শেষে তাকে আকঁরা কবরস্থানে দাফন করা হবে।










