ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ের কালিরছড়ার কানছিরা ঘোনায় দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 26

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার কানছিরা ঘোনায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কহিনুর আক্তার, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, বিট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, জব্দ করা বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওয়ের কালিরছড়ার কানছিরা ঘোনায় দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

প্রকাশের সময় : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬