ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবদলের আনন্দ র‍্যালি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে রিপন

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 5

গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে ইয়ছির আকরাম পলাশকে সভাপতি ও আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও গাজীপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী রিপন আহমেদ আমিরের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেসন গেট এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে রিপন আহমেদ আমির বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কোনো মহল যেন শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে গাজীপুর সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাশাপাশি নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
মিছিলে গাজীপুর সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদলসহ বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে যুবদলের আনন্দ র‍্যালি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে রিপন

প্রকাশের সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬