ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 17

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। র্যালিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন খামারি ও ভেটেরিনারি চিকিৎসকরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদের ভূমিকা অপরিসীম। ঈশ্বরদীতেও প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়নে খামারিদের আরও উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তরকে জনগণকে মানসম্মতি সেবা প্রদানে

























