ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি, গতকাল ছিল এ বছরের সর্বনিম্ন

Durjoy
  • প্রকাশের সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 19

পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার (২৫ নভেম্বর) তাপমাত্রা নেমেছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি বছরের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কমে যাওয়ায় ঈশ্বরদী ও আশপাশের এলাকায় শীতের অনুভূতি বেড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে। রাতভর কুয়াশা পড়ার পর বুধবার ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট ও চারপাশ। সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা থাকলেও সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ৭টার দিকে বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। কাজের সন্ধানে বের হওয়া অনেক মানুষ শীতের পোশাক পরে কিংবা গায়ে গরম কাপড় জড়িয়ে বাইরে বের হন।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, আজ বৃহস্পতিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার তাপমাত্রা নেমেছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি বছরের এ পর্যন্ত ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি জানান, গত কয়েক দিন ঈশ্বরদীতে তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও মঙ্গলবার থেকে তা কমতে শুরু করে। মঙ্গলবার ভোরে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা আরও কমে ১৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে আসে। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ফলে ঈশ্বরদীতে শীতের অনুভূতি বাড়তে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
দুর্জয়

দুর্জয়

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীতে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি, গতকাল ছিল এ বছরের সর্বনিম্ন

প্রকাশের সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬