কুড়িগ্রামের ভোগডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান।
- প্রকাশের সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 52

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে বিভেদ ভুলে একযোগে মাঠে থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সাইদুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয় এবং তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।


























