ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারেই প্রতিবন্ধী সন্তানকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ০৮:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 20

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি কারাগার থেকেই শেষবারের মতো দেখে বিদায় জানিয়েছেন তার প্রতিবন্ধী ছেলে তূর্যকে। শুক্রবার অসুস্থ হয়ে তূর্যের মৃত্যু হয়।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে কারাগারের নিয়ম অনুযায়ী বন্দি শারমিন সুলতানাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষবারের মতো ছেলেকে দেখেন।

শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেববাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুব মহিলা লীগেরও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুনের দাবি, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিপুন বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। তূর্য ছোটবেলা থেকেই তার মায়ের ওপর নির্ভরশীল ছিল। মায়ের গ্রেপ্তারের পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সঠিকভাবে পরিচর্যা করার মতো কাউকে পাওয়া যায়নি। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্যের মৃত্যু হয়।

তিনি আরও দাবি করেন, গ্রেপ্তারের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
শারমিনের ছোট বোন শাম্মী অভিযোগ করে বলেন, ২০২২ সালের পর থেকে তার বোন রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার বোনকে জামিন দেওয়া হয়নি। বন্দি অবস্থায় থাকার কারণে সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারেননি তিনি।

শাম্মীর ভাষ্য, কারাগার থেকে বের করে মাত্র কয়েক মিনিটের জন্য শারমিনকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শারমিন সুলতানার ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। পরিবারের স্বজনরাও সঙ্গে ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী বন্দিকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

কারাগারেই প্রতিবন্ধী সন্তানকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশের সময় : ০৮:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬