০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

মোঃ বাদশা মিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৪৫ Time View

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরপুরের পল্লবী থানায় কর্মরত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা পুলিশের একটি বিশেষ দল উত্তরা আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে এএসআই শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ের আড়ালে মাদক চোরাচালান ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। উদ্ধার করা ইয়াবার চালানটি রাজধানীর একটি মাদক চক্রের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬