০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
মোঃ বাদশা মিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার
- Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৩০৪ Time View

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরপুরের পল্লবী থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা পুলিশের একটি বিশেষ দল উত্তরা আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে এএসআই শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ের আড়ালে মাদক চোরাচালান ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। উদ্ধার করা ইয়াবার চালানটি রাজধানীর একটি মাদক চক্রের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Tag :




















