পার্বতীপুরে পৃথক অভিযানে ৮ আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
- Update Time : ১০:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-আসিয়া বেগম (৪০), মহিবুল ইসলাম (৪৩), জাকির হোসেন (৩৮), গোফ সামাদ আলী (৪৫) ও সাইদুল হক (৩৪)।
এদিকে মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-আব্দুস সালাম (১৮), আশরাফুল ইসলাম (৩৪) ও মনজুরুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটজনকেই দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























