১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটির নতুন কমিটিতে ব্যবস্থাপনা সম্পাদক হলেন সাংবাদিক অনিক কুমার পাল মৃন্ময়

Reporter Name
  • Update Time : ১১:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
দেশব্যাপী সাংবাদিকদের অধিকার ও কল্যাণে পরিচালিত সংগঠন ‘ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে ‘ব্যবস্থাপনা সম্পাদক’ পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক ‘বাংলার সময়’ ও ‘দৈনিক নবদিন’-এর সাংবাদিক অনিক কুমার পাল মৃন্ময়। এই প্রথমবারের মতো তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কো-চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মো. সুজন মাহমুদ এবং মহাসচিব ইমরুল আহসান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনিক কুমার পাল মৃন্ময়। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়, সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ঘটাতে আমি সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।”

Tag :

Please Share This Post in Your Social Media

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটির নতুন কমিটিতে ব্যবস্থাপনা সম্পাদক হলেন সাংবাদিক অনিক কুমার পাল মৃন্ময়

Update Time : ১১:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬