বরিশাল হার্ট ফাউন্ডেশনের ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন
- Update Time : ০১:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৮ Time View

বরিশাল প্রতিনিধি:
বরিশাল হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২১ জুন ২০২৬ তারিখে সংগঠনের গঠনতন্ত্রের ১৬(ক) ধারার ক্ষমতাবলে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিকে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে পূর্ববর্তী কমিটির মহাসচিবকে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে অতিসত্বর দায়িত্বভার হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা:
১. অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) — আহ্বায়ক
২. ডাঃ আজিজ রহিম — সদস্য সচিব
৩. আজিজুল হক আক্কাস — সদস্য
৪. মেজবাহ উদ্দিন ফরহাদ — সদস্য
৫. মনিরুজ্জামান খান ফারুক — সদস্য
৬. আলতাফ মাহমুদ সিকদার — সদস্য
৭. বেগম ফয়জুন নাহার শেলী — সদস্য
৮. আমিনুর রহমান চৌধুরী মামুন — সদস্য
৯. অ্যাড. সাদিকুর রহমান লিংকন — সদস্য
১০. জি.এম আতায়ে রাব্বি — সদস্য
১১. মিজানুর রহমান চুন্নু — সদস্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই অন্তর্বর্তীকালীন কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সাধারণ সভা সম্পন্ন করে একটি দক্ষ ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি উপহার দেবে।









