১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি বরখাস্তের অভিযোগে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি অনিক কুমার পাল মৃন্ময়
- Update Time : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৯ Time View

ময়মনসিংহের তারাকান্দার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, আর্থিক দুর্নীতি ও কলেজের ভূমি জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। একই সাথে, এসব দুর্নীতির প্রতিবাদ করায় নিয়মবহির্ভূতভাবে দুই শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে আজ কলেজের স্টাফ রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেন, কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ গায়ের জোরে ও প্রশাসনিক প্রতিহিংসা থেকে দুই শিক্ষককে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বরখাস্তকৃত শিক্ষকদের সসম্মানে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে
Tag :















