ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​নাগরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
  • প্রকাশের সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 36

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু।
​উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সহধর্মিণী জনাবা মনোয়ারা মুকুল।
​নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাজমুল হক স্বাধীন-এর সভাপতিত্বে এবং যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
​প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‍্যালি শেষে আয়োজিত মেডিকেল ক্যাম্প থেকে এলাকার বহু সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

​নাগরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬